1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখছেন ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন।

মনিসিংহ-ফরহাদ ট্রাস্টের মিলনায়তনে ৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার বিকাল ৪টায় সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির  উদ্যোগে দেশবরেণ্য ইতিহাসবিদ প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম এম আকাশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী এবং সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ ।

আলোচকগণ বর্তমানে দেশে এখন পর্যন্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি পর্যায়ে তেমন কোন আয়োজন না থাকায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন এবং দেশ যে আমাদের মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার উল্টোরথে চলছে তা থেকে কীভাবে দেশ ও জাতিকে সঠিক পথে ধাবিত করা যায় সে বিষয়ে বিশ্লেষণী বক্তব্য প্রদান করেন।

এম এম আকাশ এই পরিস্থিতির জন্য আমাদের দায় ও উত্তোরণের উপায় সম্পর্কে বলতে গিয়ে বলেন আমাদের ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করতে হলে আমাদের কৃষক সমাজের উপর নির্ভর করা ছাড়া গত্যন্তর নেই।

রাশেদা কে চৌধুরী বলেন, আমাদের শিক্ষাব্যবস্থায় ত্রিমুখী ধরণ পরিবর্তন করে একমুখী করতে না পারলে এ সমস্যা থেকে পরিত্রাণের উপায় নেই।

প্রফেসর মামুন বলেন, ১৯৫২ সালের ভাষাসৈনিকগণ যে আত্মপরিচয় প্রতিষ্ঠার শপথ করেছিলেন তার বাস্তবায়ন করেছিলেন একাত্তরের মুক্তিযোদ্ধারা। বর্তমান পরিস্থিতি থেকে জাতীয় ইতিহাস-ঐতিহ্যকে রক্ষা করতে হলে সেই একই শপথ নিয়ে এগিয়ে যেতে হবে।

প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন ভাষা আন্দোলনের ইতিহাস বর্ণনা করে বলেন যে বিগত বছরগুলোতে আমরা জাতিগঠনে মনোযোগ দিতে পারিনি বলেই বর্তমানে উল্টোরথে চলছে দেশ। তিনি এবছর সম্মিলিত সামাজিক আন্দোলনই একমাত্র সংগঠন যারা এধরণের আয়োজন করেছে বলে তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ। আলোচনা সভায় সংযুক্ত ছিলো খেলাঘর, আনন্দনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews