বগুড়ার সোনাতলায় উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও অঙ্গ সহযোগীদলের উদ্যোগে বিকেলে স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আহসান হাবীব রতনের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একেএম আহসানুল তৈয়ব জাকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও তাদের পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনা করেন। সেইসাথে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করেন। তিনি যেন তার বলিষ্ঠ নেতৃত্বে সুন্দর ও সুষ্ঠুভাবে দেশ পরিচালনা ও বিএনপি সংগঠন পরিচালনা করতে পারেন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল,উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব রাজা আকন্দ,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মন্ডল,বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব মোহন, যুবদল নেতা মাহমুদুর রহমান রনি ও উপজেলা জিসাস সভাপতি উজ্জ্বল হোসেন খোকন প্রমুখ। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু, বিএনপি নেতা মোস্তাক আহম্মেদ তরুণ,মোমিনুল ইসলাম স্বপন,এমএ হান্নান বাটালু, জহুরুল ইসলাম শেফা মন্ডল, মুকুল মেম্বর,রুহুল আমিন রঞ্জু,জাকির হোসেন রুবেল,সদরুল ইসলাম সবুজ, প্রভাষক গোলাম রব্বানী, এস.এম হাদী,সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই,রবিউল ইসলাম,আবু আল মেহেদী,জিয়া আল হাসান লিটন,উপজেলা কৃষকদলের সদস্য সচিব মানজুদুর রহমান লানজু ও যুগ্ম আহবায়ক শফিউল্লাহ-সহ অনেকে।

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট