1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সোনাতলায় আলোর প্রদীপ যুব সংগঠনের উদ্যোগে ৫ টাকা ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ বিকেল ৩ টায় সোনাতলার কাবিলপুরস্থ আলোর প্রদীপ যুব সংগঠনের উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ৫ টাকায় ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আলোর প্রদীপ চত্ত্বরে সংগঠনের চেয়ারম্যান যুব সংগঠক মেহেরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদল সোনাতলা উপজেলা শাখার আহ্বায়ক ইমদাদুল হক বাদশা। অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাতলা নাগরিক কমিটির সদস্য সচিব নাট্যাভিনেতা সোহেল আহমেদ খান, সাংবাদিক ইকবাল কবির লেমন, সাংবাদিক শিমন আহমেদ বাদল।

সংগঠনের পক্ষে উপস্থিত ছিলো ‎আলোর প্রদীপ যুব সংগঠনের সাধারণ সম্পাদক এস এম সামিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মালিহা নুরে জান্নাত দৃষ্টি, উপ-চেয়ারম্যান মো: মোকছেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এস এম আহসান কবির, বোরহান উদ্দিন হাসিব, প্রতিষ্ঠাতা সদস্য ডা: মামুনুর রশীদ মামুন, সাবেক কোষাধ্যক্ষ মেহেদী হাসান, সদস্য শাহ আলম,শাহাদাত, খায়রুল সহ প্রমুখ।

উল্লেখ্য যে, আলোর প্রদীপ যুব সংগঠন ২০০৮ সাল থেকে আজ পর্যন্ত স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জন্য দুর্যোগ পরবর্তী ত্রান, শিশু পুষ্টি সহায়ক, আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের সুযোগ তৈরি করতে বিভিন্ন রকমের প্রশিক্ষণের কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধনকৃত আলোর প্রদীপ যুব সংগঠন কাবিলপুল থেকে সোনাতলাসহ সারাদেশকে আলোকিত করবে বলে এলাকাবাসী বিশ্বাস করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews