বগুড়ার সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ অনু:ষ্ঠিত হয়েছে।
আজ ২০ মার্চ বিকাল ৪ টায় বগুড়া জেলার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগরে মাদক বিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সমাজকর্মী যুব সমাজের আইকন আহসান হাবিব নয়নের উদ্যোগে উক্ত যুব সমাবেশে সভাপতিত্ব চারমোহনপুরের আজিজুল ইসলাম। পল্লী প্রাণী চিকিৎসক মোহাম্মদ আব্দুল হান্নান সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা নাগরিক কমিটির সদস্য সচিব ও অভিনেতা সোহেল আহমেদ খান, সোনাতলা উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ শফি, তেকানী চুকাইনগর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলম, মধুপুর ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক আব্দুল হান্নান।

৭ নং ওয়ার্ড থেকে আজিজ আল মাহমুদ, ৫ নং ওয়ার্ড থেকে মোঃ সৌরভ হাসান শুভ, ২ নং ওয়ার্ড থেকে মোহাম্মদ রায়হান ইসলাম মাদক প্রতিরোধে জোরালো বক্তব্য প্রদান করেন, ৯ নং ওয়ার্ড থেকে মাশরাফি আহমেদ, ১ নং ওয়ার্ড থেকে মাহমুদ হাসান সুমন, এস এম জুবায়ের হোসেন জাকির, মেহেদী হাসান। তেকানী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নূরে রাসেল, পূর্ব তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ সুজন মিয়া, কৃষক দলের নেতা রফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশ সুচনায় কোরআন তেলওয়াত করেন ৯নং ওয়ার্ড থেকে বালিয়াডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল হামিদ।

উল্লেখ্য, সম্প্রতি সোনাতলা উপজেলা ব্যাপী মাদকের ব্যাপকতায় সাধারণ জনগনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এমতাবস্থায় স্থানীয় সমাজ কর্মী আহসান হাবিব নয়নের নেতৃত্বে যুব সমাজ ঐক্যবদ্ধভাবে মাদক বিরোধী অবস্থান নিয়ে নিয়মিতভাবে সভা সমাবেশ সহ সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই সমাবেশের আয়োজন করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট