1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

স্বেচ্ছাব্রতী সংগঠন সোনাতলা নাগরিক কমিটির মধুপুর ইউনিয়ন শাখা গঠন করা হয়েছে।

গত ২৪ মার্চ বুধবার ২০২৬ ইং সন্ধ্যা ৬ টায় সোনাতলার হরিখালী হাইস্কুল অ্যালামনাই এসোসিয়েশন কার্যালয়ে সোনাতলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশিদ রাঙার সভাপতিত্বে উক্ত আলোচনা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা নাগরিক কমিটির সদস্য সচিব অভিনেতা সোহেল আহমেদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোনাতলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন মজনু, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তারাজুল ইসলাম, শাহজাহান আলী বাদশা মন্ডল, নাগরিক কমিটির সদস্য শফিউল্লাহ সফি সোহরাব হোসেন উজ্জ্বল মুন্সী, আব্দুল হান্নান, প্রভাষক গোলাম রব্বানী, আহসান হাবিব নয়ন, নারী নেত্রী নয়নতারা প্রমুখ।

আলোচনা শেষে আব্দুর রশিদ রাঙা কে আহ্বায়ক, শাহজাহান আলী বাদশা মন্ডলকে যুগ্ম আহ্বায়ক এবং সোহরাব হোসেন উজ্জ্বল মুন্সীকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী এপ্রিল মাসের মধ্যে আহ্বায়ক কমিটি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের যাবতীয় দায়িত্ব পালন করবে বলে জানা যায়।

সোনাতলা নাগরিক কমিটি ২০০৮ সাল থেকে সোনাতলা উপজেলাবাসীন নাগরিক অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে জনপ্রতিনিধি প্রশাসনের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে মত বিনিময় সভার মাধ্যমে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের চেষ্টা করছে যাচ্ছে নাগরিক কমিটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews