২০২৫-২০২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউ এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় বগুড়ার সোনাতলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা আড়াইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে ১০০ জন কিষাণ-কিষাণী নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেনের সঞ্চালনায় কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশিক্ষণ কর্মকর্তা নূরুল ইসলাম, জেলা পার্টনার কংগ্রেস প্রোগ্রামের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মাসুদ আহমেদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা আক্তার সুরভী প্রমুখ। কংগ্রেসে উন্নত জাতের বিভিন্ন ফসলের বীজ প্রদর্শনের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কয়েকটি স্টল স্থাপন করেন। অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি কবির হোসেন,উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন,পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, দিগদাইড় ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম,সোনাতলা সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক বাদশা,সোনাতলা সদর ইউনিয়নের কৃষকদলের সভাপতি জিয়াউর রহমান জিয়া-সহ কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী। পার্টনার কংগ্রেসের আগে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সংসদ সদস্য বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও স্বীকৃতি প্রামানিক,এসিল্যান্ড শাহানাজ পারভীন,থানার ওসি কবির হোসেন,কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন,উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম,মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস,পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সাইফুল আহম্মদ,জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান,প্রাণিসম্পদ অধিদপ্তরের ভিএস ডা.মোস্তফা কামাল-সহ অনেকে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট