1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

ঝিনাইদহে মানবাধিকার দিবস পালিত

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচার’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে ঝিনাইদহে মানবাধিকার দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সেসময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াছমিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এদিকে দিবসটি উপলক্ষে সকালে শহরের পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে জেলার মানবাধিকার সংগঠনগুলো। এতে ব্যানার ফেস্টুন নিয়ে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ওয়েলফেয়ার এফোর্টস, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। কর্মসূচীতে মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, শরিফা খাতুন, হাফিজুর রহমান, সুব্রত মল্লিক, হাফিজুর রহমান ও বাবলু কুন্ডুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, মানবাধিকার বাস্তবায়নের জন্য রাস্ট্র থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews