1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

এনআইডি থাকলেই ভোট দেওয়া যাবে না

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
ছবি- অদেখা বিশ্ব
দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোট দেওয়া যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট দেওয়ার জন্য অবশ্যই ভোটার তালিকায় নাম থাকতে হবে।

ইসি সচিবালয়ের মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রবিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।

সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় পরিচয়পত্র থাকলেই কেউ ভোটার নয়। এ বিষয়ে নির্মিত বিজ্ঞাপন বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম, বেতার ও টেলিভিশনে প্রচার করতে হবে। এটা বাস্তবায়ন করবেন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক।

এ বিষয়ে জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম বলেন, নির্বাচন কমিশন ১৮ বছর বা এর বেশি বয়সী বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ১৬ ও ১৭ বছর বয়সীদেরও জাতীয় পরিচয়পত্র প্রদান করে।

তবে তারা ভোটার নয়। তিনিই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন যিনি বাংলাদেশি নাগরিক, আঠারো বছর বা এর বেশি বয়সী (২০০৫ সালের ১ জানুয়ারি বা এর আগে জন্মগ্রহণকারী) নাগরিক।

যারা ভোট দিতে পারবেন না তারা হলেন, ভোটার তালিকায় নাম নেই, ২০০৫ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণকারী, আদালত কর্তৃক ঘোষিত অপ্রকৃতিস্থ ব্যক্তি, বিশেষ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews