1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

মোবাইল ফোনের বৈধতা যাচাই বন্ধ থাকবে ৪ দিন

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মোবাইলফোন হ্যান্ডসেটের বৈধতা যাচাই (আইএমইআই) সংক্রান্ত সেবা চার দিনের জন্য বন্ধ থাকবে। এনএআইডি সিস্টেম স্থানান্তরের জন্য আজ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত এ কার্যক্রম বন্ধ রাখা হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) শুক্রবার মোবাইল ফোনে ক্ষুদে বার্তায় গ্রহকদের এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য ১৬০০২ কোডের মাধ্যমে মোবাইল ফোনের বৈধতা যাচাই সংক্রান্ত বিদ্যমান সেবা ২২ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।

বিটিআরসি সূত্র জানিয়েছে, আইএমইআই ডাটাবেজ অ্যান্ড এনওসি অটোমেশন সিস্টেমের (এনএআইডি) কার্যক্রম বিটিআরসির নবনির্মিত ভবনে স্থানান্তর করা হবে। এ কারণে চার দিন হ্যান্ডসেটের বৈধতা যাচাইকরণ সংক্রান্ত সেবা সাময়িকভাবে স্থগিত থাকবে।

বিটিআরসির এনএআইডি সিস্টেমের মাধ্যমে মোবাইল ফোনের গ্রাহকরা ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD লিখে একটি Space দিয়ে ১৫ ডিজিটের IMEI নম্বর লেখার পর ১৬০০২ নম্বরে পাঠিয়ে মোবাইলফোন হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews