1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালসহ ৩ জনকে শোকজ

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

ঝিনাইদহ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালসহ ৩ জনকে শোকজ করেছে ঝিনাইদহ ১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোঃ গোলাম নবী। বুধবার তিনি এ কারণ দর্শানোর নোটিশ জারি করেন। অন্যরা হলেন স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম ও ট্রাক প্রতীকের সমর্থক কামাল হোসেন। আগামী ৫ জানুয়ারি সকাল ১১ টায় ঝিনাইদহ ১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ঝিনাইদহ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মোঃ গোলাম নবীর কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্য দেওয়ার নিদের্শ দেওয়া হয়েছে। জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, গত পহেলা জানুয়ারি শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কামাল হোসেনের বাড়ির সামনে তিনি নৌকা প্রতিকের পোস্টার ছিড়ে পা দিয়ে মাড়ান। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (১) (ক) ও ৭(২) এর বিধির সুস্পষ্ট লংঘন হয়েছে। এছাড়াও একই দিন বিকেলে বগুড়া ইউনিয়নের বিকেবি বাজারে ট্রাক প্রতিকের নির্বাচনী ক্যাম্পে ২০০/৪০০ লোকের মধ্যে বিরিয়ানি বিতরণ করা হয়। যা একই বিধির সুস্পষ্ট লংঘন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেনো নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না সেই মর্মে ৫ জানুয়ারি সকাল ১১ টায় স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়। ঝিনাইদহ জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews