1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ঝিনাইদহে তিনটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
ঝিনাইদহের চারটি আসনে তিনটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে বলে বেসরকারী ফলাফলে দেখা গেছে। রোববার শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়। সকালের দিকে বিভিন্ন ভোট কেন্দ্রে ফাঁকা চিত্র পরিলক্ষিত হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে মানুষ আসতে থাকে। বিকাল চারটার পর থেকে জেলা রিটার্নিং অফিসারের দপ্তরে ফলাফল আসতে থাকে। বেসরকারী ফলাফলে দেখা যায় ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই এমপি ৯৫ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল ট্রাক প্রতিক নিয়ে ৭৯ হাজার ৭২৮ ভোট পেয়েছেন। ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল
১ লাখ ৩৭ হাজার ৫৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি এমপি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৫২ ভোট। ঝিনাইদহ-৩ আসনে নৌকার প্রার্থী সালাহউদ্দীন মিয়াজী ৮৩ হাজার ১৫ ভোট পেয়ে নৌকার নতুন মাঝি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য মোঃ শফিকুল আজম খান চঞ্চল ট্রাক প্রতিক নিয়ে পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট। ঝিনাইদহ-৪ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ৯৬ হাজার ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগের সাবেক এমপি আব্দুল মান্নানের ভাই আব্দুর রশিদ খোকন ট্রাক প্রতিক নিয়ে ৫৭ হাজার ১০০ ভোট পান বলে প্রাপ্ত বেসরকারী ফলাফলে দেখা গেছে। প্রার্থীদের এজেন্ট সুত্রে এই বেসরকারী ফলাফল প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews