1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

নতুন মন্ত্রীদের আপ্যায়নে বঙ্গভবনের খাবারের তালিকা জানেন?

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
বঙ্গভবনে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। নতুন মন্ত্রীদের আপ্যায়নে সেখানে নানা খাবারের আয়োজন রাখা হয়েছে।

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।

এ উপলক্ষে প্রায় এক হাজারেরও বেশি অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বঙ্গভবনে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি কার্যালয়ের খাবারের তালিকা থেকে জানা যায়, বরাবরের মতো এবারও আনা হয়েছে বৈচিত্র্য।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, মাংস ও সবজিজাতীয় খাবারে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ফলেরও ব্যবস্থা করা হয়েছে।

খাবার হিসেবে দেওয়া হবে মাটন শিক কাবাব, চিকেন শাশলিক, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। এ ছাড়া বয়েল্ড ভেজিটেবলসের সঙ্গে দেওয়া হবে মাশরুম, পনির সমুচা ও স্পাই।

জয়নাল আবেদীন আরো জানান, মিষ্টিমুখ করানোরও আয়োজন রয়েছে। পরিবেশন করা হবে পাটিসাপটা পিঠার পাশাপাশি মিষ্টি-বাকলাভা।

এ ছাড়া কমলা, আপেল, আঙুর দিয়ে সাজানো ফলের ঝুড়িও থাকবে আপ্যায়নে। বঙ্গভবনের সবুজ লনে সাজানো শামিয়ানার নিচে চা আর কফিতে শেষ সময়ের আড্ডা জমবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews