1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

বিপিএলের সাত দলের অধিনায়ক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের দশম আসর। ঘরোয়া ক্রিকেটের বড় এই আসরে অংশগ্রহণ করছে ৭ দল। টুর্নামেন্টকে সামনে রেখে হয়ে গেল ট্রফি উন্মোচনটাও। আর সেখানেই স্পষ্ট হয়ে গেল, এবার কোন দল কোন অধিনায়কের অধীনে।

নতুন করে এবারের আসরে আসা দুর্দান্ত ঢাকার অধিনায়কের দায়িত্বে মোসাদ্দেক হোসেন সৈকত। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন করলেও অধিনায়কত্ব পাননি দলটির সফলতম অধিনায়ক ইমরুল কায়েস। লিটন দাসকে দলটির নতুন অধিনায়ক করা হয়েছে।

একইরকম চমক দেখিয়েছে রংপুর রাইডার্স। জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান আছেন রংপুরে, তবুও দলকে নেতৃত্ব দেবেন গত আসরের অধিনায়ক নুরুল হাসান সোহান।

আবারও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শুভাগত হোম। অন্যদিকে মাশরাফি বিন মর্তুজা ফিট না হলে টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তকে সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে দেখা যাবে। তবে আজ ট্রফি উন্মোচনে সিলেট দলের পক্ষে এসেছিলেন মোহাম্মদ মিঠুন। মাশরাফির খেলা না হলে মিঠুনও নেতৃত্ব দিতে পারেন সিলেটকে।

এদিকে বরিশালকে নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী তামিম ইকবালই নেতৃত্ব দেবেন দলকে। এনামুল হক বিজয় নেতৃত্ব দেবেন খুলনা টাইগার্সকে।

আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বাংলাদেশের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ১ মার্চ। এবারো বিপিএলের ভেন্যু তিনটি- ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews