1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না

ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করা গেজেট স্থগিত

আদালত প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ ওই আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের নির্বাচনি আবেদনের প্রথমিক শুনানির পর নোটিশসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মজ্ঞুরুল হক ও মোহাম্মদ মুজিবুর রহমান। কালের কণ্ঠকে আইনজীবী মুজিবুর রহমান বলেন, ‘মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে ঝিনাইদহ-১ আসনের ফলাফলের গেজেটের কার্যকারীতা দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।এ আদেশের ফলে দুই মাস মো. আব্দুল হাইয়ের সংসদ সদস্য পদ স্থগিত থাকবে। চলতি সংসদ অধিবেশনে তিনি অংশ নিতে পারবেন না।’

এ ছাড়াও প্রধান নির্বাচন কমিশনার-সিইসসহ পাঁচজন কমিশনার, মো. আব্দুল হাইসহ ওই আসনের পাঁচজন প্রার্থী, ঝিনাইদহের পুলিশ সুপার, সংশ্লিষ্ট থানার ভারপ্রার্ত কর্মকর্তা -ওসিসহ ১৭ জন বিবাদীর বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।

নির্ধারিত তারিখে অভিযোগের বিষয়ে তাঁদের ব্যাখ্যা দিতে হবে বলেও জানান আইনজীবী মজিবুর রহমান।তিনি বলেন, ‘আদালত মৌখিক আদেশে তারিখ উল্লেখ করেননি। লিখিত আদেশ পেলে জানা যাবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews