1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ঝিনাইদহের ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
ছবি-সাবিত
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় ৭টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। অভিযানকালে শৈলকূপা উপজেলার মদনডাঙ্গায় স্কুলের পাশে অবস্থিত অবৈধ ১টি ইটভাটা ও হরিনাকুন্ডু উপজেলায় আরেকটি ইটভাটা এস্কভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
সম্প্রতি এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান, এমন অভিযান জেলার সকল অবৈধ ইটভাটায় পর্যায়ক্রমে পরিচালনা করা হবে। অভিযানের আওতাভুক্ত ইটভাটাগুলো হচ্ছে, শৈলকুপার মদনডাঙ্গার এইচআরবি ব্রিকস, হরিণাকুন্ডুর ভাই ভাই ব্রিকস, একই উপজেলার আরাফ ব্রিকস, একতা ব্রিকস, সোহান ব্রিকস, রুমা ব্রিকস, এ জেড ডাব্লিউ ব্রিকস ও বিশ্বাস ব্রিকস। জানা গেছে, ঝিনাইদহের ৬ উপজেলায় অবৈধ ভাবে শতাধীক ইটভাটা গজিয়ে উঠেছে, যার কোন বৈধতা নেই। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে বছরের পর বছর এই ইটভাটা চলে আসছে বলে অভিযোগ। অনেক ইটভাটা বাসাবাড়ির মধ্যে স্থাপন করে দেদারছে পরিবেশ দুষন করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews