1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

সানজিদার গোল করলেও হেরেছে ইস্ট বেঙ্গল

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

‘সাবিনা আপুর বিপক্ষে খেলব বলেই রোমাঞ্চ কাজ করছে, জিততে পারলে ভালো লাগবে’ম্যাচের আগে এমনটাই জানিয়েছিলেন সানজিদা আক্তার। তাঁর দল জিততে না পারলেও সাবিনা খাতুনের বিপক্ষে খেলার ইচ্ছা পূরণ হয়ে গেছে এই উইঙ্গারের। আজ কিকস্টার্টের কাছে ৩-১ গোলে হারা ম্যাচে ইস্ট বেঙ্গলের একমাত্র গোলটিও করেছেন সানজিদা। ৪৭ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে ফ্রি কিকে নান্দনিক গোল করেন ২২ বছর বয়সী এই ফুটবলার।

কলকাতায় শুরু থেকেই মাঠে ছিলেন সানজিদা। সাবিনা ছিলেন না শুরুর একাদশে। বদলি হিসেবে ৮৭ মিনিটে সাবিনা যখন মাঠে নামেন তখন কিকস্টার্ট এগিয়ে ছিল ৩-১ গোলে। তাই আরেকটি ম্যাচ গোলহীন থাকতে হলো বাংলাদেশ অধিনায়ক। আগের দুই ম্যাচে ১৪৮ মিনিট মাঠে থেকেও জাল খুঁজে পাননি তিনি।

এদিন দ্বিতীয় মিনিটে অরুণা বাগ এবং ৩১ মিনিটে সোনিয়া মারাকের গোলে এগিয়ে যায় কিকস্টার্ট। ঘরের মাঠে পিছিয়ে পড়া ইস্ট বেঙ্গলকে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে ম্যাচে ফেরার উপলক্ষ এনে দেন সানজিদা। কিন্তু ৫৫ মিনিটে কারিশমা শিরভোইকারের গোলে কিকস্টার্ট আবার ব্যবধান বাড়িয়ে নেয়। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে কিকস্টার্ট। আর ৪ পয়েন্টে ষষ্ঠ স্থানে ইস্ট বেঙ্গল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews