1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

ম্যাসেজ টু কমিশনার: রাস্তা থেকে সরানো হলো গ্যাস সিলিন্ডার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ( ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের একটি অনন্য উদ্যোগ ‘ম্যাসেজ টু কমিশনার’ (M2C)। তিনি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরপরই ঢাকার নাগরিকদের দ্রুত ও স্মার্ট পুলিশি সেবা কার্যক্রমের অংশ হিসেবে ‘ম্যাসেজ টু কমিশনার’ (M2C) সার্ভিস চালু করেন।

এর মাধ্যমে ডিএমপির যেকোনো নাগরিক পুলিশি সেবা সংক্রান্ত তথ্য, অভিযোগ, ইন্টেলিজেন্স, মতামত ০১৩২০ ২০২০২০ অথবা ০১৩২০ ১০১০১০ নম্বরে টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারেন। কমিশনার অফিসের সরাসরি তত্ত্বাবধানে একটি টিম প্রেরিত মেসেজটি পাওয়া মাত্রই কার্যকরী পদক্ষেপ গ্রহণপূর্বক প্রেরককে ফিরতি মেসেজে অবহিত করেন।

গত ৪ মার্চ রাতে ‘ম্যাসেজ টু কমিশনার’ (M2C)-তে জনৈক ব্যক্তি ম্যাসেজ করেন, মিরপুর ১৩ নম্বরে এপেক্স গার্মেন্টসের দুই ইউনিটের মধ্যবর্তী লেনে দশ দিন যাবত শতাধিক গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে। আশপাশে প্রচুর আবাসিক বাসা রয়েছে। যদি কোনোভাবে অগ্নিসংযোগ হয়, একটি ভয়ংকর পরিস্থিতির অবতারণা হবে। ম্যাসেজের সঙ্গে রাস্তার উপর গ্যাস সিলিন্ডার দিয়ে অর্ধেক বন্ধ করা রাস্তার ছবি সংযুক্ত করেন।

ম্যাসেজটি M2C, DMP তে গৃহীত হওয়ার পরপরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য কাফরুল থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়। সঙ্গে সচেতন নাগরিক হিসেবে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানানো হয় ম্যাসেজ পাঠানো ব্যক্তিকে।

পরদিন কাফরুল থানার ওসি মো. ফারুকুল আলমের নেতৃত্বে মিরপুর-১৩ এপেক্স গার্মেন্টসের ২ ইউনিটের মাঝখানে বাগানবাড়ি নামক রোডে অভিযান পরিচালনা করে রাস্তা দখল করে রাখা সাত শতাধিক গ্যাস সিলিন্ডার রাখার দায়ে বিল্লাল হোসেন আকন্দ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সরিয়ে ফেলা হয় সিলিন্ডারগুলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews