1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

ঢাকা নগর পরিবহন আরো ৩ রুটে চলবে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
নতুন তিন রুটে ঢাকা নগর পরিবহন চলাচলের সিদ্ধান্ত। ছবি- অদেখা বিশ্ব

আরো তিনটি রুট চালু করার সিদ্ধান্ত হয়েছে। বাস রুট রেশনালাইজেশনের আওতায় ঢাকা নগর পরিবহনের কার্যক্রমের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বল জানাগেছে।

আজ সোমবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নতুন তিনটি যাত্রাপথ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এর মধ্যে প্রথমটি হলো ঘাটারচর থেকে ফার্মগেট হয়ে ভুলতা পর্যন্ত। দ্বিতীয়টি ঘাটারচর থেকে বসিলা, সায়েন্স ল্যাবরেটরি হয়ে মেঘনা ঘাট পর্যন্ত; তৃতীয়টি হলো ঘাটারচর থেকে কাকরাইল হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত। এ তিনটি নতুন রুটে আমাদের ঢাকা নগর পরিববহনের কার্যক্রম শুরু হবে। সে অনুযায়ী আমরা প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিচ্ছি।

তিনি আরো বলেন, আগে একটি করে রুট আমরা নির্ধারণ করতাম। এখন আমরা একসঙ্গে নতুন তিনটি রুটের কর্মপরিকল্পনা নিয়েছি। ঢাকা নগর পরিবহনের সবুজ রঙের বাসের আটটি রুটের মধ্যে প্রথমে একটি করেছি, এখন বাকি তিনটি রুটে চালু করতে পারলে অন্যান্য কাজ আরো সহজ হয়ে যাবে। এভাবে পুরো ঢাকা শহরে আমরা বাস রুট রেশনালাইজেশন নিয়ে কাজ করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews