1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন

সোনাতলা স্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস বিরতির দাবিতে আন্দোলন দানা বাঁধছে

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের বিরতির দাবিতে সোনাতলায় আন্দোলন দানা বাঁধছে বলে খবর পাওয়া গেছে।

জানাগেছে, বগুড়া জেলার সোনাতলা রেল স্টেশনে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, দোঁলন চাপা, করতোয়া এক্সপ্রেস ট্রেনের বিরতি রয়েছে। এসব ট্রেনে প্রচুর সংখ্যক যাত্রী এই স্টেশনে ওঠানামা করে। রংপুর এক্সপ্রেস এবং লালমনির এক্সপ্রেস ট্রেনের টিকেট পাওয়া যায়না। এই দুটি ট্রেনের টিকেট পেতে হলে কমপক্ষে ৭ দিন আগে যোগাযোগ করতে হয়। এমন পরিস্থিতিতে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করলেও সোনাতলা স্টেশনে বিরতি না থাকায় সোনাতলাবাসী হতভম্ব হয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি চলছে।

এরমধ্যেই সোনাতলা নাগরিক কমিটি এই স্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের বিরিত দাবিতে ব্যানার লাগিয়ে আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা করেছে। জানাগেছে আগামী ঈদের ছুটিতে সোনাতলার বাইরে অবস্থানরত বিভন্ন বিভাগের কর্মরত বিশিষ্ট ব্যক্তিগন সোনাতলায় নিজ বাড়িতে আসবেন। এসময় নাগরিক কমিটি বিশিষ্টজনদের মতামত নিয়ে আন্দোলনের ডাক দিবে বলে সোনাতলা নাগরিক কমিটি সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews