1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

যশোরে নৌকাকে হারিয়ে চতুর্থবার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা আলাউদ্দিন

যশোর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি নেতা আলাউদ্দিন চেয়ারম্যান নির্বাচিত। ছবি- সংগৃহীত

যশোর জেলার কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চতুর্থবারের মতো নির্বাচিত হলেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আলাউদ্দিন আলা। সোমবার সদর ইউনিয়নের মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের স্থগিত হওয়া ভোট অনুষ্ঠিত হয়। ভোটে তিনি নৌকা প্রতীকের প্রার্থী গৌতম রায়কে পরাজিত করে নির্বাচিত হন।

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত পঞ্চম ধাপের নির্বাচনের দিন সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিধি বহির্ভূত কার্যক্রমের কারণে প্রিজাইডিং অফিসার ওই কেন্দ্রের ভোট স্থগিত করেন। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ১১৯ জন।

সোমবার অনুষ্ঠিত ভোটে এক হাজার ৭২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনী ফলাফলে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বিএনপি নেতা আলাউদ্দিন আলা পেয়েছেন এক হাজার ১৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী গৌতম রায় পেয়েছেন ৫১৪ ভোট। ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মনির হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews