1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

বিষন্ন প্রহরগুলো

পান্না আহমেদ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
ইদানীং বড়বেশি ধূসর বেলা।শব্দহীন ব্যথা গুলো পাঁজরের জেলখানায় অবাধ্য কয়েদি যেন।সময়অসময়ে ঝড় উঠে।তোলপাড় শিলাবৃষ্টি। উদ্দাম তোড়ে প্রাণনাশের প্রয়াশ।
অমৃতের ছোঁয়া, অমৃতের বানী আজকাল কুহর স্পর্শ করেনা। মন কেবলই আঁতিপাতি করে কোথায় কোথায় যেন।জন্মের সেই কর্নফুলী শৈশবের গোমতী যৌবনের শীতলক্ষ্যা!
কোথায় কোথায় তোমায় খুঁজি বলো।।কতবার উথালপাথাল করা সাগরে খুঁজেছি। পায়ে পায়ে শুধু ঢেউ কেঁদে যায়! আর কেউ নেই! আর কিছু নেই!
চারদিকে কেবলই ধূসর ধোঁয়া।
ধীরে পায়ে ধোঁয়ায় ধোঁয়ায় ডুবছি! সদলবলে সকলে।
পথ নেই।কোথাও কোন পথ নেই।ঘন আঁধারে পথগুলো এঁকেবেঁকে পাইথন যেন।শহরকে পেঁচিয়ে রাখে আষ্টেপৃষ্ঠে।
মাঝেমধ্যে আলো আসে। চাঁদনী হয়।ফুলমুন।চান্নিপশর।বিবাগি মন ছুটে যায় সুদূরের পানে।কিযে নাই কিযে নাই।কিযে হারাই হারাই।ঘরবার করে গৃহত্যাগী মন।আহারে মন।কোথায় গেলে তোমায় পাবো বলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews