1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

গাইবান্ধায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের পাশে রয়েল মিয়ার ইট ভাটা থেকে সোমবার দুপুরে আব্দুল মজিদ (৬০) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল মজিদ উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরাণ লক্ষীপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

তিনি ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী পরিবহন করে জীবিকা নির্বাহ করতেন। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সেরাজুল হক জানান, সোমবার সকালে স্থানীয় লোকজন একটি মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা মরদেহের পরিচয় সনাক্ত করেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আব্দুল মজিদ ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি রাতে আর বাড়ি ফিরে যাননি। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে।

সাদুল্যাপুর থানার ওসি প্রদীপ কুমার বলেন, নিহতের মাথায় আঘাতের ও গলায় ক্ষত চিহ্ন ছিল। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews