1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

জগৎপুর আশ্রমের ১২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢোলবাদন

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
মঞ্চে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢোলবাদন পরিবেশনা
 সোমবার (১৫ এপ্রিল ২০২৪) চট্টগ্রামের রাউজান জগৎপুর আশ্রমের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দুদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথমদিন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর বাংলা ঢোল বাদনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। শিল্পীগোষ্ঠীর পরিচালক শিল্পী বিপ্লব জলদাসের নেতৃত্বে
উদ্বোধনী ঢোলবাদন পরিবেশন করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান ও লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর সুযোগ্য পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস ও শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।
এ সময় বাংলা ঢোলের রকমারি পরিবেশনায় উপস্থিত দর্শকদের উল্লাস ও মুগ্ধতা লক্ষ্য করা যায়।
সানাইয়ের সুর, জয়ঢাক বাংলাঢোল মন্দিরা ও মার্কেজ সহযোগে শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন বিমল জলদাস, দিলীপ জলদাস, বিধান দাস, সুজন দাস, লিটন দাস, আকাশ দাস, সুমন দাস, সজল দাস প্রমুখ।
ঢোলবাদন পরিবেশন শেষে শিল্পী বাবুল জলদাসের গলায় উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করেন জগৎপুর আশ্রম কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews