1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

প্রধানমন্ত্রী থাইল্যান্ড, সৌদি আরব ও গাম্বিয়া সফরে যাচ্ছেন

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড, সৌদি আরব ও গাম্বিয়া সফরের প্রস্তুতি চলছে। আগামী ২৪ এপ্রিল তাঁর থাইল্যান্ড সফর শুরুর কথা রয়েছে। সেখান থেকে সৌদি আরব ও গাম্বিয়া সফর শেষে ৭ মে তিনি দেশে ফিরবেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর ভারত ও চীন সফর নিয়ে আলোচনা চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রগুলো জানিয়েছে, ভারতের জাতীয় নির্বাচনের পরপরই আগামী জুনে ভারত সফরে যেতে পারেন শেখ হাসিনা। এরপর জুলাইয়ে তিনি চীন সফর করতে পারেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী ইউএনএসকাপ কমিশনের সভা ও দ্বিপক্ষীয় সফর উপলক্ষে ২৭ এপ্রিল পর্যন্ত ব্যাঙ্কক সফর করবেন। এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে ১০ থেকে ১২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।ব্যাঙ্কক থেকে প্রধানমন্ত্রী পাঁচ দিনের সফরে ২৮ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদে যাবেন। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ বৈঠকে অংশ নেবেন। এরপর তিনি তিন দিনের সফরে গাম্বিয়া যাবেন। সেখানে তিনি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews