1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না

স্টিকার ব্যবহার করা গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪

রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার স্টিকার ব্যবহার করা গাড়ির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। স্টিকার ব্যবহার করে কেউ যাতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অপরাধ করতে না পারে এ জন্য অবৈধ স্টিকারযুক্ত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ।

রোববার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ প্রতিরোধে ক্রাইম ও ট্রাফিক বিভাগকে স্টিকারযুক্ত গাড়ি যাচাই করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এরপর থেকে ধারাবাহিক অভিযান চালাচ্ছে ডিএমপি।

আজ বুধবার সকালে ট্রাফিক, ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মোস্তাইন বিল্লাহ্ ফেরদৌসের নেতৃত্বে একটি টিম চিটাগাং রোডে মাতুয়াইল ইউলুপের কাছে অভিযান চালায়।

এ সময় অভিযানে ১২টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশ, জাতীয় রাজস্ব বোর্ড, ধর্ম মন্ত্রণালয়, সাংবাদিক, আইনজীবী ও চিকিৎসকের স্টিকার ব্যবহারকারী গাড়ি রয়েছে। পরবর্তীতে গাড়ি থেকে স্টিকার খুলে মামলা দেওয়া হয়।এ বিষয়ে ট্রাফিক-ওয়ারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম বলেন, গাড়িগুলোতে যিনি স্টিকার ব্যবহার করছেন, সেই স্টিকারের পদধারী ব্যক্তি যদি গাড়িতে উপস্থিত না থাকেন অথবা উপস্থিত থেকে যদি আইডি কার্ড দেখাতে ব্যর্থ হন সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভুয়া স্টিকার ব্যবহার করে কেউ যাতে আইন প্রয়োগে প্রভাব দেখাতে না পারে এবং ফৌজদারি অপরাধ সংগঠিত করতে না পারে সেজন্য অভিযান চালাচ্ছে ট্রাফিক ওয়ারী বিভাগ। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews