1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সুরক্ষায় অগ্রাধিকার সরকারের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু ঝুঁকি থেকে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সুরক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কার্যকর কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে সরকার। গতকাল মঙ্গলবার সচিবালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন অধিকারকর্মী আফিয়া কবির আনিলার সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা যাতে সব প্রতিবন্ধকতা দূর করে জীবনে সফল হতে পারে এবং তাদের জীবন সুরক্ষিত থাকে, সে জন্য সব কিছু করা হচ্ছে। তিনি আরো বলেন, ‘হোল অব সোসাইটি অ্যাপ্রোচে’ কাজ করার মধ্য দিয়ে অসহায় মানুষের সুরক্ষা ও নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার।

এ জন্য সব ধরনের জাতীয় পরিকল্পনায় বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কথা বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। শিশু অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সমাজ সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সংস্থা ‘তরি ফাউন্ডেশন’-এর নির্বাহী আফিয়া কবির আনিলা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশদূষণ থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতেই হবে। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশের অনেক মানুষ বাস্তুচ্যুত হবে। তাই মানুষকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews