1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

পশ্চিমবঙ্গের কবি গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিক এর ওয়াল থেকে

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
কবি গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিক

ডিভোর্স একটা বিচ্ছেদের নাম

গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিক

“টাপুরদি” একটা ডিভোর্সের নাম
“টাপুরদি” একটা বিচ্ছেদের বিবর্ণ খাম
“টাপুরদি” একটা অতীত অধ্যায়
নাম বিশেষে মানুষের জীবনে
আসে আর যায়,
“টাপুরদি” একটা আইনি বিচ্ছেদ
কত যে প্রথম প্রেমের “মুকুল” গেছে ঝরে,
অঘোষিত, সইবিহীন, হৃদয়বিদারক ছেদ।
নারীপুরুষের ভালোবাসা এক অমোঘ আকর্ষণ
প্রকাশে অপ্রকাশে সে এক দুর্নিবার সমর্পণ
নীল সমুদ্র-ঢেউয়ে ভুব-সাঁতার
ঝোড়া হাওয়ায় হাত ছেড়ে যাওয়া হাহাকার
“টাপুরদি” আর “মুকুল”
সব মানুষেরই থাকে
হৃদয়ের গোপন বাঁকে,
অতীতের তীরে
গোপনে ঝরে যাওয়া ফুল,
ঠিক অথবা ভুল
সময়ের স্রোতে ভেসে যাওয়া
বসন্ত ছুঁয়ে গেছে যে আঙুল,
নিয়তির মাশুল,
“ডিভোর্স” একটা বিচ্ছেদের নাম
জীবনেরই অঙ্গ, মলিন-বিবর্ণ খাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews