1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

বঙ্গবন্ধু শান্তি পদক চালু, স্বর্ণ পদকের সঙ্গে পুরস্কার কোটি টাকা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক চালু করেছে বাংলাদেশ। এ জন্য আজ সোমবার (২০ মে) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা-২০২৪ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী সভাপতিত্বে তার কার্যালয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান, মানবাধিকার, ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে অবদানের স্বীকৃতি স্বরুপ এই পদক দেওয়া হবে প্রতি দুই বছর পর পর।২০২৫ সালের ১৭ মার্চ এই পুরস্কার ঘোষণা করা হবে। এরপর ২৩ মে পুরস্কার প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের নাগরিক এই পদকের জন্য বিবেচিত হবেন। কোনো দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সমাজ সেবক, রাজনীতিক এর জন্য মনোনীত হবেন।

নোবেল বিজয়ী, বাংলাদেশে অবস্থিত দূতাবাসের প্রধানরা সংশ্লিষ্ট দেশের জন্য নাম প্রস্তাব করতে পারবেন।’মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘১ লাখ মার্কিন ডলার সমপরিমাণ আর্থিক পুরস্কারের সঙ্গে ১৮ ক্যারটের ৫০ গ্রাম স্বর্ণ পদক থাকবে পুরস্কার হিসেবে। একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক জুরিবোর্ড গঠন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সাচিবিক দায়িত্ব পালন করবেন।সেই সাথে একটি নীতিমালা করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews