1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না

জামায়াত নেতা এটিএম আজহারের ২ বছর কারাদণ্ড

আদালত প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে নাশকতার এক মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার (২১ মে) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ রায় ঘোষণা করেন। এক যুগেরও বেশি সময় আগের এই মামলায় আরো ১০ আসামিকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডিতদের মধ্যে রয়েছেন বিএনপির কর্মী হিসেবে পরিচিত মোবারক হোসেন, আবু তাহের মেজবাহ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইব্রাহিম, সাইফুল ইসলাম, মোহাম্মদ জরিপ, মোহাম্মদ ফিরোজ। বাকিদের নাম জানা যায়নি। সাতজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় তাদের খালাস দেওয়া হয়েছে বলে জানান আসামি পক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন।

এর মধ্যে ১৪৩ ধারায় ৬ মাস ও ৪৩৫ ধারায় দেড় বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করে দিয়েছেন আদালত।’ ফলে দণ্ডিতদের দেড় বছর কারাভোগ করতে হবে জানান এই আইনজীবী।

২০১০ সালের ১৩ নভেম্বর মতিঝিল রাজদানীর এলাকায় সরকারিবিরোধী বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।পুলিশ বাধা দিতে গেলে মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিনই মতিঝিল থানায় মামলা করে পুলিশ। বিএনপি-জামায়াতের অজ্ঞাতনামা ১০০ নেতাকর্মীকে আসামি করা হয় মামলায়। পরে ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। গত বছরের ১১ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ৪ জন পুলিশের সাক্ষ্য নেওয়া হয়।এরপর রায় দিলেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews