1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

কিরগিজস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে থাকবে

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

কিরগিজ রিপাবলিকের রাজধানী বিশকেকে সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে দেশটির নাগরিকদের সংঘর্ষ, হামলা ও মারধরের ঘটনার পর এ বিষয়ে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। গতকাল বুধবার কিরগিজস্তানের উপশিক্ষামন্ত্রী রাসুল আভাজবেক উলুর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত (তাসখন্দ, উজবেকিস্তানে আবাসিক) ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এ বৈঠক করেন। এ সময় দূতাবাসের মিনিস্টার নাজমুল আলম উপস্থিত ছিলেন। উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে কিরগিজস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দেশটির উপশিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন রাষ্ট্রদূত। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী আগামী কয়েক মাস অনলাইনে ক্লাস করার সুযোগ দিতেও অনুরোধ জানান তিনি। এ ছাড়া বাংলাদেশ-কিরগিজস্তানের ক্রমবর্ধমান সম্পর্কের কথা উল্লেখ করে দুই দেশের মধ্যে শিক্ষাসহ দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।

এ সময় কিরগিজ উপশিক্ষামন্ত্রী রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন– বাংলাদেশসহ সব বিদেশি শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতে দেশটির সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোও আন্তরিকভাবে কাজ করছে। তিনি অনলাইন ক্লাসের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন বলেও আশ্বাস দেন। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক সই করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।

এদিকে রাষ্ট্রদূত মনিরুল ইসলাম বাংলাদেশি শিক্ষার্থীরা পড়ছেন দেশটির এমন বিশ্ববিদ্যালগুলোর রেক্টর, ভাইস-রেক্টর ও ডিনের সঙ্গেও শিক্ষা কার্যক্রম, নিরাপত্তা, আবাসন, যাতায়াত, খাবারসহ নানা বিষয়ে আলোচনা করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সচেষ্ট রয়েছে বলে রাষ্ট্রদূতকে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews