1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিট থাকছে না

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের পাঁচ ইউনিটের পরিবর্তে ‘ক’, ‘খ’, ‘গ’ এবং ‘চ’—এই চারটি ইউনিটের আওতায় আগামী বছর থেকে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের এক হাজার ৮৫টির মতো আসন কমানো হবে। গতকাল সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরবর্তী একাডেমিক কাউন্সিলের সভায় এটি চূড়ান্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক উপস্থিত ছিলেন।

উপাচার্য আখতারুজ্জামান বলেন, ‘ঘ ইউনিট না রাখার বিষয়ে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। সভায় সেটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী একাডেমিক কাউন্সিলের সভায় তা চূড়ান্ত হবে। ’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews