1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ

সাদা সাদা কালো কালো

সেলিনা আখতার খান
  • প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪
কিছুদিন আগে সাদা কালা নিয়ে একটা গান বেশ জনপ্রিয় হয়েছিলো, যা কমবেশি সবাই জানি। এখনতো সাদা টাকা কালা টাকা, বিষয় এখন টাকা টাকা। বাজারে লাগে বেশি টাকা, পকেটে নাই কোনো টাকা, টাকা ছাড়া আঁধার ঢাকা।
আসল কথায় আসি, এখন টিভি খুললে পত্রিকা পড়লে সামনে আসে সাদা টাকা কালো টাকা। কি বিপদ। আমার কাছে সব টাকা সাদা টাকা, আলু কেনার সময়ে বাজার করার সময়ে সব টাকা কালো হয়ে যায়।
আমার জন্মের পরে শয়ের কাছাকাছি আলুর দাম দেখিনি। কাঁচামরিচের দাম না বললাম। বাজারে যেয়ে সব টাকা বেঈমান টাকা হয়ে যায়। ওরা ঘরের বাইরে গেলে একটুসখানি বাজার আসে। যাহোক আজ এক পত্রিকার খবরে দেখলাম প্রতিবেশী দেশ থেকে চোরাই পথে গরু ঢুকছে। মনে মনে বললাম ” যে কোন পথে গরু আয়, আয় গরু আয়। আয় আয় আয়। এতো দাম সহেনা ভাই।
ভার্চ্যুয়াল মাধ্যমে দেখলাম কোটি টাকা+ মূল্যের গরু দৌড়ে বেড়াচ্ছে। আহা যেন মোঘল বংশের গরু। যিনি কিনবেন তার বংশ বুনিয়াদি জানতে মন চায়। উহার এক টুকরো মাংস আম জনতার কপালে জুটলে তাহারও বংশ মর্যাদা বাড়িত। আগামী একশত বছর পরে তার বংশধর বলবে আমার বংশের কেউ কোটি টাকা মূল্যের বংশীয় গরুর মাংস খেয়েছেন ।
আগামীতে সাদা আর কালো নিয়ে কিছু বলতে চাই।
(ঢাকা, অফিস থেকে ফেরার পথে, জ্যামে বসে লেখা। কেউ কিছু মনে করবেননা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews