1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

পরিশ্রমী উদ্যোক্তা এবং সাধারণ মানুষের আশার প্রতিফলন নেই বাজেটে: হোসেন জিল্লুর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, অর্থমন্ত্রী বাজেটে তিন পক্ষের আশার প্রতিফলন দেখিয়েছেন। তবে জনকল্যাণে তেমন কিছু নেই। আইএমএফ, দ্বিতীয় অলিগার্ক তথা সরকারের আশ্রয়–প্রশ্রয়ে যারা ফুলেফেঁপে উঠেছে এবং আমলাতন্ত্র। তবে শোনা হয়নি পরিশ্রমি উদ্যোক্তা এবং অর্থনৈতিক কর্মী তথা সাধারণ মানুষের কথা।

সোমবার সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘অর্থনীতির চালচিত্র ও প্রস্তাবিত বাজেট ২০২৪–২৫’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়।

হোসেন জিল্লুর রহমান বলেন, রাজনৈতিক নেতৃত্ব গতবছর পর্যন্ত অর্থনৈতিক সঙ্কট স্বীকারই করেননি। ধাক্কা খাওয়ার পর এখন কিছুটা সমস্যার কথা বলছেন। বেশিরভাগ দেশ যখন সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করেছে আমরা নয়–ছয় সীমা আরোপ করেছি। দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রুপ নিয়েছে। সার্বিক নৈতিকতার ব্যাপক অধপতন হয়েছে। নৈতিকতা ফিরিয়ে আনতে না পারলে সঙ্কট আরও গভীর হবে। পরিস্থিতির উন্নয়নে প্রশাসনিক সংস্কার, ব্যাংকিং কমিশন গঠন ও অর্থনীতিবদের নিয়ে প্রবৃদ্ধির অর্জনের কৌশল নির্ধারণে পুনঃমূল্যায়ন করা যেতে পারে।

তিনি বলেন, দরিদ্রদের পাশাপাশি এখন নিন্মবিত্ত, মধ্যবিত্তরাও মূল্যস্ফীতি নিয়ে সঙ্কটে আছেন। বাজেটে বলা হয়েছে মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনা হবে। তবে এজন্য যে কর্মকৌশল লাগে সেটা কোথায়। কর্মসংস্থানের সঙ্কটে থাকা যুবকদের জন্য বাজেটে কি উদ্যোগ রয়েছে। উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে সাধারণ মানুষের জন্য করমুক্ত আয় সীমা বাড়ানো হয়নি। আবার মোবাইলে কথা বলার ওপর, মটর সাইকেলে নতুন করে কর বাড়ানো হয়েছে।

পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান বলেন, নৈতিকতার সঙ্কট তৈরি হয়েছে। সৎ করদাতাদের সর্বোচ্চ স্তরের আয় কর দিাতে হবে ৩০ শতাংশ। অথচ কালো টাকার মালিকরা ১৫ শতাংশ দিয়ে সাদা করতে পারবেন। এটা সৎ করদাতাদের নিরুৎসাহিত করা। ভালো উদ্যোক্তারা সব সময় চান নিয়মের ব্যতয় যেন না ঘটে এবং ব্যবসায়ীক পরিবেশ। এক্ষেত্রে কর প্রশাসনে সংস্কার আনতে হবে। এবারে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়েছে। তবে ব্যক্তি খাতের উদ্যোক্তারা রাজনৈতিক সিদ্ধান্তের ওপর ভরসা রাখতে পারেছেন না। বাজেটে কিছু কাগুজে ভালো কথা আছে। আবার উদ্যোগের কমতি নেই। তবে সেটা গাছাড়া এবং অসম্পূর্ণ। কিছু শুল্ক কমানো হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, সাবেক অর্থসচিব ও সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এবং যুগান্তরের প্রকাশ সালমা ইসলাম এমপি। স্বাগত বক্তব্য দেন নোয়াবের সভাপতি এ. কে. আজাদ এমপি। সমাপনী বক্তব্য দেন সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews