1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

হজের ভিসা পেয়েও যাননি ৫১ জন

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

হজযাত্রীদের ফ্লাইট গতকাল বুধবার শেষ হয়েছে। এবারের ভিসা পেয়েও ৫১ জন হজে যাননি। তাঁদের মধ্যে সরকারি মাধ্যমে তিনজন, বেসরকারি ৪৮ জন রয়েছে। তবে চলতি বছর শেষ দিন পর্যন্ত ৮৫ হাজার ১১৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।এবার সরকারি মাধ্যমে হজে গেছেন চার হাজার ৪৮২ জন এবং বেসরকারি মাধ্যমে ৮০ হাজার ৬৩০ জন।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের হজযাত্রীরা ২১৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০৫টি, সৌদি এয়ারলাইনস ৭৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৩৭টি ফ্লাইট পরিচালনা করে। রুট টু মক্কা গমন করেছে ১৭৬টি ফ্লাইট এবং ১১টি ফ্লাইট বাতিল করা হয়।জানা গেছে, হজ পালনে গিয়ে সর্বশেষ মৃত্যুবরণ করেন গোলাম কুদ্দুস (৫৪) নামের এক বাংলাদেশি। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। তাঁদের মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় মারা গেছেন চারজন।

আগামী ১৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews