1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

বগুড়ায় রথযাত্রায় হতাহত: সুষ্ঠ তদন্ত চায় সনাতনী কল্যান সংঘ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
  • প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পাঁচ জনের মৃত্যু ও আশংকা জনক অবস্থায় ৫০ জন আহত হওয়ার ঘটনার দ্রুত সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ সনাতনী কল্যাণ সংঘ।

সংগঠনটির দপ্তর সম্পাদক সুব্রত ভট্টাচার্য্য স্বাক্ষরিত বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতিতে জানানো হয়, রথযাত্রার মত এত বড় ধর্মীয় অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় কোন রুপ গাফিলতি ছিল কি’না, এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের খতিয়ে দেখবার জোর দাবি জানানো হয়।

মর্মান্তিক এই ঘটনায় নিহত ও আহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক স্বদেশে বিচিত্রা সম্পাদক শ্রী অশোক ধর,সাধারন সম্পাদক সুমন ভট্টাচার্য্য, সহ সভাপতি সাংবাদিক সপ্তেন বিশ্বাস, সুজিত চ্যাটার্জি, নরেশ চন্দ্র দাস, অরুণ কান্তি ভট্টাচার্য্য প্রমূখ।

উল্লেখ্য, রবিবার বিকাল সোয়া ৫টার দিকে রথযাত্রা শুরুর পর সাতমাথার দিকে রওনা হয়। পথিমধ্যে সেউজগাড়ী আমতলা মোড়ে রথটি পৌঁছলে সেখানে বৈদ্যুতিক মেইন লাইনের সঙ্গে রথের স্টিলের গম্বুজের স্পর্শ লাগে। এতে রথের চূড়ায় আগুন লেগে যায় এবং প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হয়। এ ছাড়া রথের উপরে এবং পাশে ভক্তরা লাফ দিয়ে বাঁচার চেষ্টা করে। পরে সেখানে কমপক্ষে প্রায় ৫০ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে সরকারি দুইটি হাসপাতালে পাঠানো হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চারজন এবং মোহাম্মদ আলী হাসপাতালে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews