1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, হাউজ বিল্ডিংয়ের ডিজিএম’র বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়ে প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের বরিশাল অফিসের ডিজিএম এম এম জামিল আহম্মদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদকের উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে আজ বৃহস্পতিবার খুলনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

জামিল আহম্মদ খুলনা নগরীর নির্জন আবাসিক এলাকার মৃত আকমান উদ্দিন মিনার ছেলে।দুদকের উপ-পরিচালক জানান, জামিল আহম্মদের বাবা মৃত আকমান উদ্দিন মিনা প্রকৃত মুক্তিযোদ্ধা নন। এর পরও বাবাকে মুক্তিযোদ্ধা দেখিয়ে মুক্তিযোদ্ধা সংসদ থেকে সনদ নেন। পরে মুক্তিযোদ্ধা কোটায় বাংলাদেশ হাউজ বিল্ডিং করপোরেশনে চাকরি পান। তিনি ২০০০ সালের এপ্রিল থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত বেতন ভাতা বাবদ মোট ১ কোটি ৩১ লাখ ৭৬ হাজার ৭৩৪ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন, যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews