1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

নিরাপত্তার স্বার্থে তিন সমন্বয়ক ডিবি হেফাজতে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুলাই, ২০২৪
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্ল্যাটফরম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হেফাজতে নিয়েছে ডিবি।

শুক্রবার (২৬ জুলাই) রাতে সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

এ সময় তিনি বলেন, ‘নিরাপত্তার স্বার্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাঁদের তুলে নেওয়া হয়। নাহিদের বোন ফাতেমা তসলিম সাংবাদিকদের কাছে এমন দাবি করেন।

তিনি বলেন, সাদা পোশাকের কিছু লোক আজ (শুক্রবার) বিকেল ৪টার দিকে তাঁদের দুজনকে তুলে নিয়ে যায়। তখন তাঁরা দুজন অসুস্থ ছিলেন।

এরপর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার ও নাহিদ ইসলামের স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।

আবদুল হান্নান মাসুদ বলেন, ‘তিন সমন্বয়ক এবং নাহিদ ইসলামের স্ত্রীকে হাসপাতাল থেকে সাদা পোশাকের কিছু লোক তুলে নিয়ে গেছে। আমরাও আতঙ্কে আছি। সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি জানানোর চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews