1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকা অসহযোগ আন্দোলন শুরু হয়েছে রোববার (৪ আগস্ট) থেকে। অসহযোগ আন্দোলন চলাকালেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বিজ্ঞপ্তি দিয়ে আগামী দুদিনের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

যেখানে আগামীকাল সোমবার (৫ আগস্ট) সারাদেশে শহীদদের স্মরণে শহীদ স্মৃতিফলক উন্মোচন। এ ছাড়া শাহবাগে সকাল ১১টায় শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় নারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে। তার পরের দিন মঙ্গলবার (৬ আগস্ট) সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে। যেটিকে লংমার্চ টু ঢাকা নাম দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অন্যতম নাহিদ ইসলাম গণমাধ্যমকে দেওয়া বিবৃতিতে সব এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করতে আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, যদি ইন্টারনেট ক্র্যাকডাউন করা হয় এবং তাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার মতো কেউ না থাকে তবুও একদফার দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথ দখলে রাখার এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews