1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

ঝিনাইদহে শহর পরিস্কার করতে রাস্তায় শিক্ষক-শিক্ষার্থী

মো: তানভীর হোসেন মুন্না, ঝিনাইদহ
  • প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪

ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও শিক্ষকরা। বুধবার সকালে শহরের পায়রা চত্বর, প্রেরণা একাত্তার চত্বর, হামদহ, আরাপপুরসহ কয়েকটি এলাকায় সড়ক পরিস্কার করতে দেখা যায় তাদের।

এ কর্মসূচিতে অংশ নিয়েছে আন্দোলনকারী বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এসময় স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অংশগ্রহণ করেন, আলোর দিশারী সেচ্ছাসেবী সংগঠন, জেলা স্কাউট এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের কয়েকশ সদস্য।

শিক্ষার্থীরা জানায়, কোটা বিরোধী আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোটা পরিস্কারসহ শহরের নানা আবর্জনা পরিস্কার করছেন তারা।

কর্মসূচীতে অংশ নেওয়া শিক্ষক সাইফুল আরেফিন বলেন, সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা সরিয়ে নিয়ে এবং ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে পৌরসভার ময়লার স্তুপে রাখা হয়। এ কর্মসূচী চলমান থাকবে বলে জানায় তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews