1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

দীঘিনালাতে যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা

মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
অন্তর্বতীকালীন সরকার গঠনের পর দেশ পুনরায় স্বাভাবিক গতিতে চলতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলা দীঘিনালা উপজেলা সড়কে ধীরে ধীরে বাড়ছে যানবাহন চলাচল। কিছুক্ষণ পরপর উপজেলার ব্যস্ততম মোড় গুলোতে দেখা যাচ্ছে স্বল্প আকারের যানজট। আর এই যানজট নিপুণ দক্ষতায় নিরসন করে যাচ্ছেন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সড়কে শৃংখলা ফেরাতে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে সাধারণ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার উপজেলার সাপ্তাহিক হাট বাজার ছিল, তাই অন্যদিনের তুলনায় আজকে যানজট এর ঝামেলা ছিল বেশি।
শিক্ষার্থীরা জানায়, “আমরা দেশ থেকে অন্যায়, অপরাধ ও জুলুমবাজদের বিদায় করেছি। সেই সঙ্গে আমরা আমাদের অধিকার আদায় করে নিয়েছি। ঘটে যাওয়া সহিংসতায় সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এগুলোকে আমাদেরই বিনির্মাণ করতে হবে।দেশ যত দিন ঠিক না হচ্ছে আমরা আমাদের এই সেবা চালিয়ে যাবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews