1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাকিব আল হাসানের মাথা উঁচু দেখতে চান লিটন

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পরেই সাকিব আল হাসানকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন মমিনুল হক। বাঁহাতি ব্যাটার জানান, সাকিবের বিরুদ্ধে করা মামলাটি মিথ্যা।

রাওয়ালপিন্ডি টেস্টে ৪ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন সাকিব। ৭০৭ উইকেট নিয়ে পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে (৭০৫)। রেকর্ড গড়ায় সাকিবকে অভিনন্দন জানিয়ে মুশফিক লিখেছেন, ‘সাকিবকে বাঁ’হাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন।’

অন্যদিকে সাকিবকে মাথা উঁচু করে থাকতে দেখতে চান লিটন।বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘সাকিব আল হাসান, ছবিতে ব্যাটটা যেমন উঁচু আছে, মাথাটাও সব সময় উঁচুতেই থাকবে। ছবির মতো আমরা হাততালি দেব আপনাকে উঁচুতে উঠতে দেখে।’সাকিবের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করাটাকে ক্যারিয়ারের অন্যতম পাওয়া বলে জানিয়েছেন লিটন। তিনি লিখেছেন, ‘সাকিব আল হাসান, আমার কাছে যিনি একজন পারফেক্ট টিমম্যান। সতীর্থ হিসেবে তার সাথে ড্রেসিংরুম ভাগ করা আমার ক্যারিয়ারের অন্যতম পাওনা।ক্রিকেটে যেকোনো জিজ্ঞাসায় সাকিব ভাই যেন উত্তরের ঝাঁপি খুলে আগে থেকেই তৈরি। ক্রিকেটের বাইরেও তিনি আমার কাছে বড্ড আপন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews