1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

কালীগঞ্জে চিত্রা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

মো: তানভীর হোসেন মুন্না, ঝিনাইদহ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর ও বলিদাপাড়ার হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এলাকায় চিত্রা নদীর পানিতে ডুবে অনামিকা দাস (১২) ও আয়াত (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টা ও বিকাল সাড়ে ৩ টার দিকে কালীগঞ্জের চিত্রা নদীর পৃথক পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
অনামিকা দাস শিবনগর দাসপাড়া এলাকার শিপন দাসের মেয়ে ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে শিবনগর এলাকার কয়েকজন বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে যায়। অনামিকা কিছুদূর গেলে হঠাৎ সে পানিতে ডুবে যায়। এর কিছু সময় পর অনামিকার শরীর পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে বলিদাপাড়া (৬ নং ওয়ার্ডে) আয়াত নামের শিশু নানা বাড়ি বেড়াতে এসেছিল গত ২ দিন আগে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড সংলগ্ন চিত্রা নদীর ঘাটে নেমে গোসল করতে যায়। পরে শিশু আয়াতের খোঁজ না পাওয়ায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে।পরে বেলা সাড়ে ৩ টার দিকে তার পরনের জামা,প্যান্ট,জুতা নদীপাড়ে পাওয়া যায়। এ সময় পানিতে নেমে খোঁজাখুঁজির পর শিশু আয়াতকে ডুবা অবস্থায় পানিতে পাওয়া যায়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ঝিনাইদহের হামদহ এলাকার ফরিদ উদ্দিন ও সুমাইয়া দম্পতির একমাত্র সন্তান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews