1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

জাসদের সমর্থন চাইলেন ঢাকা-১৮ আসনে আ.লীগ প্রার্থী হাবীব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নেতাকর্মীদের কাছে সমর্থন চাইলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হাবীব হাসান।

শনিবার রাজধানীর বরুয়া হান্নান কনভেনশন সেন্টারে জাসদের কর্মী সমাবেশে উপস্থিত হয়ে নিজের পক্ষে নির্বাচনী প্রচারাভিযানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

এ সময় বিজয়ী হলে জাসদের নেতাকর্মীসহ এলাকার সুধীজন-মুরব্বীদের সঙ্গে নিয়ে এলাকায় কাজ করার প্রতিশ্রুতি দেন মো. হাবীব হাসান।

জাসদ ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত জাসদের এ কর্মীসমাবেশে বক্তব্য দেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, উত্তরা থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মফিজ উদ্দিন, ঢাকা মহানগর উত্তর জাসদের সাধারণ সম্পাদক এস এম ইদ্রিস আলী প্রমুখ।

সভাপতির বক্তব্যে সফিউদ্দিন মোল্লা বলেন, বিএনপি-জামাত-জঙ্গিবাদ-মৌলবাদের বিপরীতে এখনও ১৪ দলসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক শক্তির ঐক্যের প্রয়োজনীয়তা আছে।

কারণ বিএনপি-জামাত তাদের দেশবিরোধী রাজনৈতিক অবস্থান এখনও ত্যাগ করেনি। তাই জাসদ ধর্ষণ-দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সোচ্চার অবস্থানে থেকেই ১৪ দলের প্রার্থীকে সমর্থন দিচ্ছে।

তিনি বলেন, ১৪ দলকে শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না রেখে ১৪ দলকে ধর্ষণ-দুর্নীতি-লুটপাট-অনাচার-অবিচারের বিরুদ্ধে মাঠে রাজনৈতিক অবস্থান গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আর প্রশাসনের উপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে ১৪ দল ও রাজনৈতিক নেতৃত্ব ঘরে বসে থাকায়ই আজ অসৎ রাজনীতিক-অসৎ অফিসার-ধর্ষক-দুর্নীতিবাজ-লুটেরারা সিন্ডিকেট করে রাজনৈতিক নেতৃত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সাহস পাচ্ছে।

সফিউদ্দিন বলেন, রাজনৈতিক নেতৃত্বে রাজনৈতিক শক্তি দিয়েই অপরাধীদের আস্তানায় আঘাত হানতে হবে, অপরাধীদের আস্তানা গুড়িয়ে দিতে হবে। হাবিব হাসানকে সমর্থণের বিনিময়ে জাসদ কোনো বৈষয়িক লাভ চায় না। জাসদ চায় হাবিব হাসান নির্বাচিত হলে জণগণের আকাঙ্খা ধারণ করে কাজ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews