1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

১ টাকা কমল ১২ কেজি এলপিজির দাম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ টাকা কমিয়ে এক হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে৷

আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন।

গত ২ অক্টোবর ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা করেছিল বিইআরসি।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৫৬ টাকা থেকে এক টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ অক্টোবর ভোক্তা পর্যায়ে অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম সেপ্টেম্বর মাসের তুলনায় ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়।

গত সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল যথাক্রমে ৪৪ টাকা, ১১ টাকা ও ৩ টাকা। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় যথাক্রমে ১ হাজার ৪২১ টাকা, ১ হাজার ৩৭৭ টাকা ও ১ হাজার ৩৬৬ টাকা।

একইসঙ্গে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি।

নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৬ টাকা ৮৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews