1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল পুনরায় প্রকাশ, উত্তীর্ণ ২১ হাজার ৩৯৭

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল নতুন করে প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই ফলাফলে মোট ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। গতকাল বুধবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩-এর প্রিলিমিনারি টেস্ট গত ২৬ এপ্রিল ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।

এই প্রিলিমিনারি পরীক্ষার প্রথম ফলাফল গত ৯ মে প্রকাশিত হয় এবং ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে কমিশনের গত ১৮ নভেম্বরের সিদ্ধান্ত মোতাবেক আরো ১০ হাজার ৭৫৯ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সর্বনিম্ন নম্বরের একাধিকসংখ্যক প্রার্থী থাকায় সমসংখ্যক প্রার্থীর চেয়ে কিছুসংখ্যক বেশি প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করতে হয়েছে। ফলে আগের ১০ হাজার ৬৩৮ জনসহ ওই পরীক্ষায় সর্বমোট ২১ হাজার ৩৯৭ জন প্রার্থীকে সাময়িকভাবে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews