1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

শুরুর আগেই স্থগিত ৪৭তম বিসিএসের আবেদন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার (বিসিএস) অনলাইন আবেদন স্থগিত করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিএসের অনলাইন আবেদন ‘অনিবার্য কারণে’ স্থগিত রাখার এ তথ্য জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম বিসিএসের অনলাইনে আবেদন শুরু এবং শেষ হওয়ার সময় ও তারিখ পিএসসির অনুমোদনক্রমে শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

এর আগে ৪৭তম বিসিএসের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল ১০ ডিসেম্বর সকাল ১০টায় অনলাইন আবেদন শুরু হওয়ার কথা ছিল।৪৭তম বিসিএসে চাকরিপ্রত্যাশীরা ক্যাডার সার্ভিসে মোট ৩ হাজার ৪৮৭ শূন্য পদের জন্য পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে প্রশাসন ক্যাডারে শূন্য পদ ২০০, পুলিশ ক্যাডারে ১০০ ও কৃষি ক্যাডারে ১৬৮। এ ছাড়া নন-কাডার সার্ভিসে শূন্য পদের সংখ্যা ২০১টি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews