1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
অষ্টম শ্রেণি থেকে তৃতীয় ভাষা শিক্ষা এবং সমন্বিত শিক্ষা আইনসহ শিক্ষা সংস্কারে নানা প্রস্তাবনা গণসাক্ষরতা অভিযানের সোনাতলায় মুকুলে ভরে গেছে বাগানের সকল আম গাছঃ কৃষকের চোখে স্বপ্ন বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ

পঞ্চগড়ে ইয়ূথ এগেইনস্ট হাঙ্গারের কমিটি গঠন

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

পঞ্চগড়ের বোদায় স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের ২০২৪-২৫ কমিটি ঘোষণা করা হয়েছে। ঐতিহ্যবাহী এই যুব সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো: জাহিদ হাসান। সাধারন সম্পাদক হিসেবে মো: শামিম ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোছা: শিমু আক্তার নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলার হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড সেমিনার কক্ষে কাউন্সিল ও আলোচনা শেষে কমিটি ঘোষনা করা হয়।

কমিটির সহসভাপতি স্মৃতি রানী ও আয়েশা সিদ্দিকা, সহ সাধারন সম্পাদক বৃষ্টি রানী, প্রচার ও প্রকাশনা সম্পাদক তিশা আক্তার, ক্যাম্পেইন সম্পাদক ঋত্বিকা মন্ডল, নির্বাহী সদস্য রাব্বানী ইসলাম, অবনী রানী, আশরাফিয়া আক্তার জুই। আলোচনায় অংশ নেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার অনিল শর্মা, মালেকা বেগম, ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার বাংলাদেশের সদ্য বিদায়ী সভাপতি খানসা রহমান, আহ্বায়ক শাহনেওয়াজ শিহাব, এম রাব্বী, যুগ্ম আহ্বায়ক ফাওজুর রহমান সাবিত, বাংলাদেশ যুব ছায়া সংসদের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আকিল আহমেদ প্রমুখ।

ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার বোদার বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে আন্দোলন, শীতার্থ মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ, অসহায়দের মাঝে খাবার বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদানসহ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews