1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

সোনাতলায় দ্যা ব্রিলিয়্যান্ট ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
সোনাতলা ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ‘দ্যা ব্রিলিয়্যান্ট ফাউন্ডেশন’ আয়োজিত বৃত্তি পরীক্ষা। ছবি- মোশাররফ

বগুড়ার ‘দ্যা ব্রিলিয়্যান্ট ফাউন্ডেশন’র আয়োজনে প্রতি বছরের ন্যায় আজ ২১ ডিসেম্বর শনিবার সোনাতলায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোনাতলা ফাযিল মাদ্রাসা কেন্দ্রে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ২২৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের ওইদিন বাংলা ও ইংরেজি-সহ চারটি বিষয়ের ওপর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুষ্ঠু পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিচালনা করেন কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা অ্যাড.দলিলুর রহমান,কেন্দ্র সচিব অধ্যক্ষ আতাউর রহমান আনসারী ও সহকারি সচিব মোঃ আমজাদ হোসেন। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক আল-আমিন, বর্তমান পরিচালক শাহারিয়ার হাসান, সোনাতলা উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফজলুল করিম ও সেক্রেটারী মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews