1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

আজও শাহবাগে প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন তৃতীয় ধাপের প্রার্থীরা। আজ মঙ্গলবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়কে তাদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে।

কুমিল্লা থেকে আসা মাহবুবুর রহমান নামে একজন বলেন, আমরা এই সরকারের সময়ে সব ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি। আমাদের আগে আরো দুই ধাপের নিয়োগ সম্পন্ন হয়ে তারা চাকরিতে যোগদান করেছেন। কিন্তু আমরা ঝুলে আছি।

তিনি বলেন, আমাদের অনেকে আগের চাকরি ছেড়ে দিয়েছেন নতুন চাকরিতে যোগদান করবেন বলে। কিন্তু এটি না হওয়ায় আমরা মানবেতর জীবনযাপন করছি। আমরা অবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়ার দাবি জানাই। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।

নওরীন চাঁদনী নামে আরেকজন বলেন, সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও যোগদান করতে না পেরে ৬৫৩১টি পরিবার আর্থিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছে। আমাদের মধ্যে অনেকেই সরকারি চাকরি করতেন। তারা এই প্রাথমিকে যোগদান করার জন্য কর্মরত সরকারি চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। আমাদের মধ্যে অনেকেরই বয়স শেষ, তাদের আর কোনো চাকরিতে আবেদন করার সুযোগও নেই।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেছেন, কিছু লোকজন জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন। তবে তারা আজ সড়ক অবরোধ করেননি। এর আগের দিন সোমবার শাহবাগ মোড় অবরোধ করলে পুলিশ তাদের লাঠিপেটা এবং জলকামানের পানি ছিটিয়ে সরিয়ে দেয়।

পরে একইদিনে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া ৬৫৩১ জনের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews