1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন

সোনাতলা পৌর বিএনপির ৩ নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

সোনাতলা পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি ও আঙ্গদলের উদ্যোগে আজ বিকেলে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গড়ফতেপুর গ্রামের বুলু সরকারের উঠানে ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহিদুল মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম.হাদীর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল। তিনি বলেছেন এদেশের মাটি ও মানুষের প্রিয়দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির সাথে অন্য কোনো দলের তুলনা হয় না। দিন দিন বিএপির প্রতি মানুষের আস্থা বাড়ছে। জনপ্রিয়তা বাড়ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। এখন শুধু সময়ের অপেক্ষায়। অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক,৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রমজান,বিএনপি নেতা গোলাম আজম মুঞ্জু,এনামুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ্ব শাহজাহান আলী বাদশা, ছারোয়ার জাহান বেপারী, তুলন মন্ডল,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মাসুদুর রহমান মাসুদ মন্ডল ও পৌরসভার ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রনি-সহ অনেকে। বক্তব্য শেষে দোয়া ও ইফতার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews